সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পুরুড়া চৌরাস্তা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পরিচালনা পর্ষদের নির্বাচন বাজারের সুফিয়া মার্কেটে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে মো. খোকন উদ্দিন ভূঁইয়া সভাপতি, মো. আবদুর রশিদ সহসভাপতি, আনোয়ার পারভেজ সাধারণ সম্পাদক, তারা মিয়া সহ-সাধারণ সম্পাদক ও সাব্বির আহম্মেদ সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হন। এ ছাড়া কোষাধ্যক্ষ পদে সাদেকুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. বজলু খান, সদস্যপদে মো. আবদুর রহিম ও মো. আঙ্গুর মিয়া নির্বাচিত হন। নির্বাচনে কমিশনার হিসেবে তোফাজ্জল হোসেন খান, সচিব মো. সবুজ ভূঁইয়া, প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে মো. আবদুছ ছালাম দায়িত্ব পালন করেন।