সমিতির বিদায় সংবর্ধনায় অংশগ্রহণ করছেন না প্রধান বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিদায় সংবর্ধনা গ্রহণ করবেন না প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। গতকাল রোববার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম এক চিঠি দিয়ে সমিতির সম্পাদককে বিষয়টি জানিয়ে দেন। চিঠিতে বলা হয়, ‘এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে সংবর্ধনা দেওয়ার আগ্রহ প্রকাশ করা হয়েছে। এতে প্রধান বিচারপতি মহোদয় অত্যন্ত সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আপনাদের সবাইকে তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।’