সমুদ্র পরিবেশ রক্ষায় ব্যাপক পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে দেশের সমুদ্র সম্পদের সুষম ব্যবহারের পাশাপাশি সমুদ্রের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ‘ব্লু ইকোনমি’ শীর্ষক সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ।

দক্ষিণ আমেরিকার চিলিতে গত সোম থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত অনুষ্ঠিত ‘আওয়ার ওশান কনফারেন্স, চিলি ২০১৫’ শীর্ষক এক সম্মেলনে এ কথা বলেন বাংলাদেশের পক্ষে যোগ দেওয়া পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

সম্মেলনে উপমন্ত্রী তাঁর বক্তব্যে নিজ সমুদ্রসীমার ওপর বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হওয়ার বিষয়ে আলোকপাত করেন। সম্মেলন চলাকালে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিসহ বিভিন্ন দেশের মন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিজ্ঞপ্তি।