সমুদ্র বিজয় শুভংকরের ফাঁকি: মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের সমুদ্র বিজয়ের দাবি শুভংকরের ফাঁকি। কেননা, সরকার কেবল অর্জনটা প্রকাশ করছে, অথচ যেসব জায়গায় বিসর্জন দিয়েছে, তা প্রকাশ করছে না।অরাজনৈতিক সংগঠন স্বাধীনতা ফোরামের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, মহীসোপান অনুযায়ী সমুদ্রে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠার কথা ছিল। সে অনুযায়ী হলে বাংলাদেশ আরও জায়গা পেত। কিন্তু সরকার ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত সমুদ্রে বাংলাদেশের অধিকার আদায় করেছে। এতে সমুদ্রে বাংলাদেশের যে গ্যাস ব্লক ছিল, তার মধ্য থেকে অনেকগুলো হারাতে হয়েছে। এতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, সমুদ্র বিজয়ের কথা বলা হচ্ছে। অথচ এতে দেশের অনেক গ্যাসক্ষেত্র হাতছাড়া হয়ে গেছে। অনুষ্ঠানে দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে সম্মাননা দেওয়া হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক রহুল কুদ্দুস তালুকদার।জাসাসের অনুষ্ঠানে হাতাহাতি: জাতীয়তা-বাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মনির খানের সমর্থক ও সহসভাপতি বাবুল হোসেনের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।গতকাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মাল্টি পারপাস হলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।বেলা সাড়ে তিনটার দিকে অনুষ্ঠানস্থলে বাবুল হোসেনের উপস্থিতিতে তাঁর সমর্থকেরা মনির খানকে ধাওয়া দেন। এ সময় মনির খানের সমর্থকেরা প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে সংগঠনের সভাপতি আবদুল মালেক ও বাবুল হোসেন এবং তাঁদের সমর্থকেরা কক্ষ থেকে বেরিয়ে যান।এর কিছুক্ষণ পর প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সেখানে উপস্থিত হন। সভাপতি আবদুল মালেক পরে আবার অনুষ্ঠানে যোগ দেন। বাবুল হোসেন বা তাঁদের সমর্থকেরা আর ফিরে আসেননি।মনির হোসেন সাংবাদিকদের বলেন, বাইরের কিছু লোক এই হামলা চালিয়েছে। এর সঙ্গে সংগঠনের ভেতরের কিছু লোকও জড়িত।