প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বর্তমান সরকারের বিগত সময়ের মধ্যে অনেক বড় বড় সাফল্য এসেছে দাবি করে বলেন, সম্প্রতি সমুদ্র সীমানা নিয়ে প্রতিবেশী একটি রাষ্ট্রের সঙ্গে সাফল্য এসেছে। আরেকটি রাষ্ট্রের সঙ্গেও ২০১৪ সালের মধ্যেই সাফল্য আসবে।গতকাল রোববার দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য প্রফেসর মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান চৌধুরী, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান ফারুক, লেখক ও কলামিস্ট আনিসুল হক।