সমুদ্রজয় উপলক্ষে রাজধানীতে আ.লীগের গণশোভাযাত্রা আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধের মামলায় আন্তর্জাতিক আদালতের রায়ে বাংলাদেশের বিজয় উদ্যাপন উপলক্ষে আজ শুক্রবার বিকেলে রাজধানীতে শোভাযাত্রা করবে ঢাকা মহানগর আওয়ামী লীগ। দলীয় সূত্র জানায়, বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শিখা চিরন্তনে গিয়ে শেষ হবে। এ ছাড়া ১৯৯৬ সালের ৩০ মার্চ তৎকালীন বিএনপি সরকারের পদত্যাগ উপলক্ষেও আজকের সমাবেশ ও শোভাযাত্রা কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এদিকে ‘সমুদ্রজয়ের’ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ১৮ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গণসংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুবলীগ। গতকাল বৃহস্পতিবার যুবলীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।