সমুদ্রজয়ে বিশেষ মোনাজাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা মামলায় জয়ী হওয়ায় গতকাল শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিরা বিশেষ মোনাজাতে শরিক হন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর বিভিন্ন মসজিদে মুসল্লিরা এ বিজয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বায়তুল মোকাররম মসজিদে বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে তিনি আল্লাহর দরবারে শুকরিয়া প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ যেন বিজয়ের পর বিজয় পায় এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সমুন্নত রাখতে সক্ষম হয়।’