সমুদ্রজয়ের মাধ্যমে আমরা আরেকটি দেশ পেয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মহাসমাবেশে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, কেউ যেন পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে। তিনি বলেন, খালেদা জিয়া নিজেই হাঁটতে পারেন না। তিনি সরকারকে কেমন করে লুলা-ল্যাংড়া করবেন? আমির হোসেন আমু বলেন, প্রমাণিত হয়েছে এই সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। খালেদা জিয়া সরকারের উন্নয়ন দেখেন না। কিন্তু আমরা সমুদ্রজয়ের মাধ্যমে আরেকটি বাংলাদেশ পেয়েছি। তোফায়েল আহমেদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলে যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, খালেদা জিয়া ছেলেকে বাঁচাবেন, না জামায়াতকে বাঁচাবেন, নাকি নিজে বাঁচবেন, সেই চিন্তায় এখন আবোলতাবোল বকছেন।আখতারুজ্জামান চৌধুরী বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ দিয়ে গেছেন। তাঁর কন্যা একটা সমুদ্র এনে দিয়েছেন।বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন বলেন, মহাসমাবেশে প্রমাণিত হয়েছে, বিরোধীদলীয় নেতা নিজেই অচল হয়ে যাবেন, নিজেই লুলা-ল্যাংড়া হয়ে যাবেন। জাসদের হাসানুল হক ইনু বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল হবে না। তবে নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংলাপ হতে পারে। দীপু মনি বলেন, ‘বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে শান্তিপূর্ণ উপায়ে আমরা এক লাখ ১১ হাজার কিলোমিটার সমুদ্র পেয়েছি।’ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মহাসমাবেশে আরও বক্তব্য দেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, শিল্পমন্ত্রী সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, জাসদের মঈনুদ্দীন খান বাদল, গণতন্ত্রী পার্টির নূরুর রহমান, ন্যাপের এনামুল হক, ইসহাক মিয়া, ফজলে করিম চৌধুরী, এ বি এম আবুল কাসেম, এম এ লতিফ, শাহজাদা মহীউদ্দিন, লিয়াকত শিকদার প্রমুখ।মহাসমাবেশ পরিচালনা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মোসলেম উদ্দিন, এম এ সালাম ও ইনামুল হক।