সমুদ্রপথে পণ্য পরিবহন বন্ধের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হয়রানির প্রতিবাদে সমুদ্রপথে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন বন্ধের হুমকি দিয়েছে বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন। সংগঠনটির দুই সদস্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে দায়ের করা মামলা আগামী রোববারের মধ্যে সুরাহা না হলে ২৭ অক্টোবর থেকে এ কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
নগরের আগ্রাবাদে নিজস্ব কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি কামাল হায়াত। এ সময় সংগঠনের সাবেক সভাপতি আহসানুল হক চৌধুরী, বর্তমান পরিচালক সাহেদ সরওয়ার, রফিকুল ইসলাম ও সৈয়দ মোহাম্মদ আরিফ উপস্থিত ছিলেন।
সংগঠনের দুটি সদস্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তারও করে। এতে ক্ষুব্ধ হন সংগঠনের নেতা-কর্মীরা। বুধবার সংগঠনের পরিচালনা পর্ষদের সভায় ও গতকাল সাধারণ সদস্যদের সভায় পণ্য পরিবহন বন্ধের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, কনটেইনারের ভেতরে কী পণ্য আছে, সেটি পণ্য পরিবহনকারী অর্থাৎ শিপিং এজেন্টদের দেখার বিষয় নয়।