সমুদ্রপথে মানব পাচার বন্ধের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সমুদ্র উপকূল দিয়ে মালয়েশিয়ায় মানব পাচার ঠেকাতে হবে। অন্যথায় বিদেশে বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে ধস নেমে আসবে।গতকাল শনিবার দুপুরে শহরের সৈকতপাড়ের হোটেল সি-প্যালেসের সম্মেলনকক্ষে পুলিশ আয়োজিত ‘মানব পাচার প্রতিরোধে পুলিশ, মিডিয়া ও কমিউনিটির ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।জেলা পুলিশ সুপার মো. আজাদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, কক্সবাজার পরিবেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ইপসা’র নির্বাহী পরিচালক বেলাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আকতার, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, সাংবাদিক প্রিয়তোষ পাল, তোফায়েল আহমদ, জি এম আশেকুল্লাহ, জাহেদ সরওয়ার, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ। মানব পাচারের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী পুলিশ সুপার (সিআইডি) ইকবাল হোসাইন।