সমুদ্রপথে মানব পাচারের চেষ্টার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপকূল দিয়ে মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। মামলায় আনোয়ারার চার দালালসহ নগরের আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে আনোয়ারা উপকূল দিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৫৪ জনকে আটক করা হয়।
তবে, মানব পাচারের চেষ্টার ঘটনায় আনোয়ারার রায়পুরের কামাল উদ্দিন, আবদুল হক, আবদুল হাকিম ও জসিম উদ্দিনের নাম উল্লেখ করে আরও কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে।