সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি, দালালসহ আটক ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল মঙ্গলবার ভোর পাঁচটার দিকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে এক দালালসহ সাতজনকে আটক করেন কোস্টগার্ড সদস্যরা।
কোস্টগার্ডের দাবি, আটক ব্যক্তিরা সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কোস্টগার্ড সূত্র জানায়, গতকাল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লে. হাবিবুর রহমানের নেতৃত্বে উপজেলার হ্লীলা ইউনিয়নের জাদিমুরা পশ্চিমপাড়া এলাকার আলী জোহারের ছেলে মাহমুদ উল্লাহর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ছয় ব্যক্তিসহ এক দালালকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের গণেশপুরের আবুল কালামের ছেলে আরিফুল ইসলাম (১৯), মুন্না মিয়ার ছেলে হবিল মিয়া (৪৫), মাদারীপুরের কেশবপুরে সাহেব আলী মাতব্বরের ছেলে মো. ওবায়দুর রহমান (৩০), বরিশালের মেহেন্দীগঞ্জের আবদুল করিমের ছেলে মোহামঞ্চদ লিটন (৩৮), কুমিল্লার মুরাদনগরে কালা মিয়ার ছেলে মো আবু তাহের (২৮), নারায়ণগঞ্জের আড়াইহাজারে শামশুল হকের ছেলে মো. শাহাজালাল (২৪) ও টেকনাফের জাদিমুরার আলী জোহারের ছেলে দালাল মাহমুদ উল্লাহ (৪০)।