সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে আটক ১৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল শুক্রবার বিকেলে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ১৪ ব্যক্তিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির ভাষ্যমতে, আটক হওয়া ব্যক্তিরা সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
বিজিবি সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে ৪২ বিজিবির বিশেষ টহল দল টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলামের বাড়িতে ২০-২৫ জনকে জড়ো করার খবর পেয়ে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে ১৪ জন যাত্রীকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যান। তাঁদের মধ্যে হবিগঞ্জের ১০ জন, নারায়ণগঞ্জের দুজন ও কিশোরগঞ্জের দুজন বাসিন্দা রয়েছেন।
৪২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শফিকুর রহমান বলেন, আটক ব্যক্তিদের পুলিশে সোপর্দ করা হয়েছে।