সমুদ্রপথে মালয়েশিয়া যাত্রাকালে কক্সবাজারে ২৩ ব্যক্তি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে ট্রলারে করে মালয়েশিয়া যাত্রাকালে গতকাল বৃহস্পতিবার সকালে কক্সবাজারে টেকনাফ ও সদরে পৃথক অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাব সদস্যরা ২৩ ব্যক্তিকে আটক করেছে।
টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, গতকাল ভোর পাঁচটার দিকে বিজিবির সদস্যরা উপজেলার শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ১৩ ব্যক্তিকে আটক করেন। দুপুরে তাদের টেকনাফ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। মালয়েশিয়া যাত্রার জন্য কাঠের ট্রলারে ওঠার সময় তাদের আটক করা হয়। দালালদের ধরার চেষ্টা চলছে।
র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর সরওয়ার-ই আলম বলেন, একই সময়ে কক্সবাজার শহরের এস এ গেস্ট হাউসে অভিযান চালিয়ে ১০ ব্যক্তিকে আটক করা হয়েছে।