সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা আটক ২৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল সোমবার এক দালালসহ ৩২ ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে দমদমিয়া বিজিবির তল্লাশি চৌকিতে টেকনাফগামী তিনটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালান বিজিবির সদস্যরা। এ সময় বাস থেকে মিয়ানমারের ঢংখালী এলাকার মো. ইব্রাহীমসহ ৩২ যাত্রীকে আটক করা হয়। আটক ইব্রাহীম বলেন, ‘টেকনাফ সদরের নতুন পল্লানপাড়া এলাকার শফিউল্লাহ মালয়েশিয়াগামী ব্যক্তিদের আনার জন্য আমাকে ঢাকায় পাঠিয়েছিল। তাঁদের নিয়ে আসার সময় বিজিবির হাতে ধরা পড়ি।’ আটক ব্যক্তিরা জানান, টেকনাফের শফিউল্লাহ তাঁদের মালয়েশিয়া পাঠানোর কথা বলে জনপ্রতি অগ্রিম ২০ হাজার টাকা করে নিয়েছে। মালয়েশিয়া পৌঁছার পর বাকি দেড় লাখ টাকা করে সে দেশে অবস্থানরত তাঁর লোকদের কাছে বুঝিয়ে দেওয়ার কথা ছিল।
৪২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শফিকুর রহমান বলেন, আটক ব্যক্তিরা মালয়েশিয়া যাওয়ার জন্য টেকনাফে এসেছেন বলে স্বীকার করেছেন।