সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতিকালে আটক ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল মঙ্গলবার রাতে ১০ জনকে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা। আজ বুধবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন ফরিদপুরের শালতা উপজেলার সুজিত রায় (১৮), সুজন মাতব্বর (১৯), মো. আলমগীর (২২), মো. শরিফুল ইসলাম (২১) এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার আবুল কালাম গাজী (২৩), আকতারুল কবির (২০), আইয়ুব আলী গাজী (১৯), বোত্ত মোড়ল (২৪), আবু সাঈদ হোসেন (২০) ও  মিলন হোসেন (১৮)।

আটক ব্যক্তিরা জানান, জনপ্রতি দুই লাখ টাকার বিনিময়ে মালয়েশিয়া যাওয়ার জন্য সাতক্ষীরার হামিদ হোসেনের সঙ্গে তাঁদের চুক্তি হয়। তাঁরা প্রত্যেকেই ২০ হাজার টাকা করে অগ্রিম দিয়েছেন। আর বাকি এক লাখ ৮০ হাজার টাকা মালয়েশিয়ায় পৌঁছার পর দেওয়ার কথা ছিল। চুক্তি অনুযায়ী তাঁদের টেকনাফের দালাল চক্রের কাছে পাঠানো হয়। কিন্তু দালালের সঙ্গে দেখা হওয়ার আগেই তাঁরা কোস্টগার্ডের হাতে ধরা পড়েন।

কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লে. দেওয়ান রফিকুল আওয়াল বলেন, আটক ব্যক্তিরা মালয়েশিয়া যাওয়ার জন্য টেকনাফে এসেছেন বলে স্বীকার করেছেন এবং তাঁদের কাছ থেকে শুকনো খাবার উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ বলেন, আজ ১০টার দিকে আটক ব্যক্তিদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।