সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল বুধবার ছয়জনকে আটক করেছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, উপজেলার দ্বীপ দক্ষিণপাড়া সৈকত এলাকা দিয়ে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার জন্য ২০-২৫ জন লোক জড়ো হয়েছে—এ খবর পেয়ে গতকাল ভোরে শাহপরীর দ্বীপ বিওপির জওয়ানরা সেখানে অভিযান চালান। এ সময় তাঁরা ছয়জনকে আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যান।