সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা আটক ২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে গতকাল শনিবার ভোররাতে কক্সবাজারের টেকনাফ থেকে দুই দালালসহ ২১ ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড ও বিজিবি।

কোস্টগার্ড ও বিজিবি সূত্র জানায়, গতকাল ভোররাত চারটার দিকে উপজেলার সাবরাং কাটাবনিয়া এলাকা থেকে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লে. দেওয়ান রফিকুল আওয়ালের নেতৃত্বে অভিযান চালিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে দুই দালালসহ পাঁচ ব্যক্তিকে আটক করা হয়। অন্যদিকে সকালে দমদমিয়া চেকপোস্টে একটি বাসে অভিযান চালিয়ে ১৬ ব্যক্তিকে আটক করে বিজিবি।