সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারকালে আটক ২৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে সমুদ্রপথে ট্রলারে করে মালয়েশিয়ায় পাচারের সময় ২৯ জনকে আটক করা হয়েছে।গত শুক্রবার রাত ও গতকাল শনিবার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছটা ও খুরুশকুল মোহনা এবং টেকনাফ উপজেলার বাহারছড়া ও সাবরাং ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ, কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের আটক করে।পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে ছেড়ে আসা লোকবোঝাই একটি ট্রলার কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছটার বাঁকখালী নদীর মোহনায় নোঙর করে। রাত নয়টার দিকে ট্রলারটিতে আরও ৩০-৪০ জনকে বোঝাই করা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ও কোস্টগার্ড বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রলারটিসহ উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরের ডি-২ ব্লকের রোহিঙ্গা আবদুল আমিনের ছেলে আবদুল্লাহকে আটক করে। বাকিদের সবাই পালিয়ে যেতে সক্ষম হয়।এর আধা ঘণ্টা পর বাঁকখালী নদীর খুরুশকুল মোহনা থেকে অপর একটি ট্রলারে করে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে পুলিশ মিয়ানমারের আরও পাঁচজন রোহিঙ্গাকে আটক করে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বলেন, আটক ব্যক্তিদের নিয়ে পুলিশ পাচারকারীদের ধরতে অভিযান শুরু করেছে।অন্যদিকে শনিবার ভোরে পুলিশ টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল গ্রামে অভিযান চালিয়ে মিয়ানমারের সাতজন রোহিঙ্গাকে আটক করেছে। তাঁরা হলেন—আবু ছিদ্দিক, মো. ইউনুস, নুরুল ইসলাম, রহমত উল্লাহ, শফি উল্লাহ, আবদুস সালাম ও মো. রফিক। তাঁরা মিয়ানমারের আরাকান রাজ্যের মংডু এলাকার বাসিন্দা। বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মাসরুল হক বলেন, আটক ব্যক্তিরা সমুদ্রপথে ট্রলারে করে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।অপরদিকে, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনা বদরমোকাম এলাকায় অভিযান চালিয়ে বিজিবির জওয়ানেরা একটি ট্রলারসহ ১৬ জনকে আটক করেছেন।