সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কসংকেত বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে টানা চার দিন ধরে বৃষ্টি হচ্ছে। তবে গতকাল শনিবার বৃষ্টির পরিমাণ ছিল কিছুটা কম। গতকাল সকাল ছয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত নয় ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৬২ মিলিমিটার। আজ রোববার বৃষ্টি কমে আসতে পারে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। তাই সমুদ্রবন্দর এবং উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।