সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সংকেত অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত অব্যাহত রয়েছে। সঞ্চালনশীল মেঘ ও বায়ুচাপের তারতম্যের কারণে গতকাল শুক্রবারও তিন নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গভীর সঞ্চালনশীল মেঘমালা ও বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ কারণে নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।