সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল বজ্রমেঘ বিরাজ করায় দেশের তিন সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।পতেঙ্গা আবহাওয়া দপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। নগরে জলাবদ্ধতা: মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম নগরের নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।গত বৃহস্পতিবার রাত থেকে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। আবহাওয়া দপ্তর সূত্র জানায়, বজ্রমেঘের কারণে এই বৃষ্টিপাত হচ্ছে।তীব্র গরমের পর এই বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নেমে এলেও দুর্ভোগে পড়েছেন নিচু এলাকার বাসিন্দারা। টানা বৃষ্টিতে চকবাজার, কাপাসগোলা সড়ক, বাকলিয়া, চাক্তাই, হালিশহর, চান্দগাঁওসহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়।