সমুদ্রসম্পদ আহরণ বিতরণ ও বিপণন সময়ের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রে রয়েছে অফুরন্ত সম্পদ। এ সম্পদ দেশের সাধারণ মানুষের কর্মসংস্থান, ভাগ্যোন্নয়ন তথা অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য সমুদ্রসম্পদ আহরণ, বিতরণ ও বিপণন সময়ের দাবি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে ‘বাংলাদেশের সমুদ্রসম্পদ: আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন। গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে চারটি প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশেষজ্ঞরা। সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোজাফ্ফর আহমদ চৌধুরীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আলী আজগর চৌধুরী।