সমুদ্রসীমার রায় জানা যাবে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা নির্ধারণের রায় আজ মঙ্গলবার জানা যাবে। নেদারল্যান্ডসের স্থায়ী সালিসি আদালত (পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশন-পিসিএ) রায়ের কপি গতকাল সোমবার দুপুরে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছেন।
জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনু বিভাগের মহাপরিচালক সালাউদ্দীন নোমান চৌধুরী দুপুরে প্রথম আলোকে বলেন, স্থায়ী সালিসি আদালত রায়ের কপি বাংলাদেশের কাছে পাঠিয়েছেন।