প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা নির্ধারণের রায় আগামীকাল মঙ্গলবার জানা যাবে। নেদারল্যান্ডসের স্থায়ী সালিসি আদালত (পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশন) এ রায় আজ সোমবার ঘোষণা করবে। তবে ওই আদালতের বিধি অনুযায়ী তা আগামীকালের আগে কোনো পক্ষ জনসমক্ষে প্রকাশ করতে পারবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল এ তথ্য জানান। তিনি জানান, স্থায়ী সালিসি আদালত আজ সোমবার আনুষ্ঠানিকভাবে দুই পক্ষকে রায় জানাবে।