প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের কটকায় সমুদ্রে ডুবে নিহত শিক্ষার্থীদের স্মরণে গতকাল শুক্রবার দিনব্যাপী কর্মসূচি পালন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
২০০৪ সালের ১৩ মার্চ ওই দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের নয়জন এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হন।
ওই ঘটনার পর থেকে নিহত শিক্ষার্থীদের স্মরণে প্রতিবছর দিনটিকে শোক দিবস হিসেবে পালন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল কালো ব্যাজ ধারণ, শোক র্যা লি, নিহত শিক্ষার্থীদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, শোকসভা ও স্মৃতিচারণা, প্রদীপ প্রজ্বালন এবং তথ্যচিত্র প্রদর্শন।