সমুদ্রে ভেসে যাওয়ার পর ফেরত এল লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সৈকতের কলাতলী সি-ক্রাউন পয়েন্ট থেকে আজ শনিবার বেলা দুইটার দিকে এক নারী পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মুশরাত জাহান আসমা (৪৫)। তিনি রাজধানীর পূর্ব রামপুরা এলাকার শওকত করিমের স্ত্রী।
আজ দুপুরে স্বামী ভাইবোনসহ পরিবারের ১১ সদস্য মিলে সমুদ্রে গোসল করতে নেমেছিলেন মুশরাত।
টুরিস্ট পুলিশ কক্সবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী প্রথম আলোকে জানান, বেলা একটার দিকে বিশাল এক ঢেউয়ের ধাক্কায় ওই নারী সমুদ্রে ভেসে যান। পরে তার লাশ উপকূলে ভেসে আসে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, ময়নাতদন্তের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। গত শুক্রবার সকালে তাঁরা ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণে আসেন এবং সৈকতের কলাতলী সি ক্রাউন হোটেলে ওঠেন।