সমুদ্রের গ্যাস ব্লক ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানিমুখী নমুনা উৎপাদন বণ্টন চুক্তির (পিএসসি) আওতায় বঙ্গোপসাগরের ১০ ও ১১নং তেল-গ্যাস ব্লক ইজারা দিতে মার্কিন বহুজাতিক কোম্পানি কনোকো ফিলিপসের সঙ্গে চুক্তি সইয়ের খবরে উদ্বেগ জানিয়েছে দেশের ১৪টি বাম রাজনৈতিক দল। অবিলম্বে এ প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছে দলগুলো।গতকাল রোববার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ভারপ্রাপ্ত সভাপতি হায়দার আকবর খান রনো ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানসহ গণতন্ত্রী পার্টি, সাম্যবাদী দল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি, জাতীয় গণফ্রন্ট, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট লীগ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (পুনর্গঠিত), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মাহবুব) ও গণতান্ত্রিক মজদুর পার্টির শীর্ষ নেতারা এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। বিজ্ঞপ্তি।