সমেঞ্চলনের মাধ্যমে নতুন কমিটির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মেলনের মাধ্যমে রংপুর মহানগর ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করার দাবি জানিয়েছেন তৃণমূল নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার বিকেলে নগরের টাউন হলে মহানগর আওয়ামী লীগের কর্মিসভায় ওই দাবি জানানো হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংসদ মাহবুব উল আলম হানিফ।
মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সাংসদ ফারুক খান, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক দেওয়ান শরিফুল আরেফীন, উপপ্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল প্রমুখ।
বক্তারা বলেন, দলকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। এ জন্য মহানগরের সমেঞ্চলন করতে হবে। নতুন কমিটি গঠন করতে হবে। দলকে গতিশীল করতে কর্মীদের হতাশা দূর করে একসঙ্গে সবাইকে কাজ করতে হবে। দলকে গুছিয়ে নিয়ে রংপুরে এককভাবে শক্তি অর্জন করতে হবে।