প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধ দখলদারকে উচ্ছেদ করে চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রায় দেড় কোটি টাকা মূল্যের সম্পত্তি উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার কোতোয়ালি থানাধীন রহমতগঞ্জ এলাকায় এ অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন। তিনি বলেন, ১০ বছর ধরে আবদুর রব নামের এক ব্যক্তি জেলা প্রশাসনের আড়াই গন্ডা জমি দখল করে ছিলেন। পুলিশের সহায়তায় উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি এ সম্পত্তি উদ্ধার করা হয়েছে।