সম্পত্তি দখল করতে মা-মেয়েকে কুপিয়ে জখমের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পত্তি দখল করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক বিধবা নারী ও তাঁর মেয়েকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করেছেন রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা এলাকার গোলজার হোসেন। মামলায় তিনি উল্লেখ করেন, ‘তাঁর বিধবা বোন সূর্যবানের (৬০) পৈতৃক সূত্রে পাওয়া ৯ শতাংশ জমি জোর করে লিখে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন তাঁরই ভাই মো. আবদুস সেলিম ও তাঁর স্ত্রী ইয়াসমিন। গত বৃহস্পতিবার সূর্যবানকে সেলিম বাসায় ডেকে নিয়ে যান। একপর্যায়ে সেলিম ও তাঁর স্ত্রী ইয়াসমিন জমি লিখে দিতে সূর্যবানকে চাপ দেন। এতে রাজি না হওয়ায় তাঁরা সূর্যবানকে মারধর করেন। খবর পেয়ে সূর্যবানের মেয়ে শিরিন আক্তার ছুটে গেলে তাকেও মারধর করা হয়। এ সময় মা ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। পরে রক্তমাখা ছোরাসহ সেলিমকে পুলিশ গ্রেপ্তার করে।