সম্পত্তি নিবন্ধনে আইডিএলসি নিয়ে এল ‘রেজিস্ট্রালোন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সর্ববৃহৎ নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড সম্প্রতি ‘রেজিস্ট্রালোন’ নামের এক বিশেষ ঋণসুবিধা চালু করেছে। বাংলাদেশে এটি আইডিএলসির চালু করা প্রথম ঋণসুবিধা, যা অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্থাপনা ও জমির মালিকানা অর্জনে সহায়তা করবে। সম্পত্তির প্রকৃত মালিক হওয়া সত্ত্বেও যাঁরা তা নিবন্ধন করেননি, কিংবা যাঁরা সম্পত্তি কিনেছেন বা কেনার প্রক্রিয়ায় রয়েছেন, তাঁদের সম্পত্তির নিবন্ধন ব্যয় নির্বাহের জন্য ‘রেজিস্ট্রালোন’ চালু করা হয়েছে। যেসব ব্যক্তি ইতিমধ্যে সম্পত্তির নিবন্ধন মূল্য নিজেদের অর্থে পরিশোধ করেছেন, তাঁরাও এই ঋণ নেওয়ার মাধ্যমে নিবন্ধন মূল্য সমন্বয় করতে পারবেন। বিজ্ঞপ্তি।