সম্পত্তি হস্তান্তর চেয়ে করা হল-মার্কের আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল-মার্কের সম্পত্তি হস্তান্তর করতে আমমোক্তার নিয়োগের অনুমতি দেওয়ার আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। হল-মার্কের পক্ষে গতকালই এ আবেদন করা হয়। এতে বলা হয়, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলাম কারাগারে আটক আছেন। এ অবস্থায় কোম্পানির স্থাবর-অস্থাবর সম্পত্তি দেখাশোনা এবং পরিচালনার জন্য একজন আমমোক্তার নিয়োগ করা প্রয়োজন। সোনালী ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে তার জন্য প্রয়োজনীয় পরিমাণ সম্পত্তি ব্যাংকে বন্ধকি দিতে তাঁরা সম্মত আছেন। দুদকের মোশারফ হোসেন আদালতকে বলেন, আইনানুগভাবে আমমোক্তার নিয়োগ হতে পারে। কিন্তু কীভাবে হবে তা নির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। দুদকের আরেক আইনজীবী মোহাম্মদ কবির হোসাইন আদালতকে বলেন, আসামিপক্ষ যেভাবে আমমোক্তার নিয়োগের আবেদন করেছে তা মঞ্জুর করার সুযোগ নেই।