সম্পত্তিতে হিন্দু নারীদের সম-অধিকার প্রতিষ্ঠার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে গতকাল শুক্রবার হিন্দু ধর্মাবলম্বী নারীদের সম্পত্তিতে সম-অধিকার প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। ‘সম্পত্তিতে হিন্দু নারী অধিকার আন্দোলন’-এর প্রতিনিধি সভায় এ দাবি জানানো হয়। এ সময় বক্তারা বিষয়টি বাস্তবায়নে অবিলম্বে আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আহ্বায়ক নির্মলা বিশ্বাস। বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ইকবাল কবির জাহিদ ও শিক্ষাবিদ তারাপদ দাস।
সভা থেকে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে ২৬ সেপ্টেম্বর যশোরের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান, ৭ নভেম্বর পর্যন্ত স্বাক্ষর সংগ্রহ, গ্রাম, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে আন্দোলন কমিটি গঠন ও দাবির পক্ষে প্রচারাভিযান। একই সঙ্গে দাবির প্রতি সমর্থন আদায়ের লক্ষ্যে নারী সংগঠন ও রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়।