সম্পদ বিবরণী জমা দিলেন বদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশের পরিপ্রেক্ষিতে নিজ ও নির্ভরশীলদের নামে পৃথক সম্পদের তথ্য জমা দিয়েছেন কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান ওরফে বদি।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এসে সম্পদ বিবরণী জমা দেন আওয়ামী লীগের আলোচিত এ সাংসদ। দুদকের সচিব মো ফয়জুর রহমান চৌধুরীর কাছে সম্পদ বিবরণী জমা দিয়ে সাংসদ ভবনের পেছনের ফটক দিয়ে চলে যান।
দুদকের উপপরিচালক আহসান আলী প্রথম আলোকে জানান, দাখিল করা তথ্য ও অনুসন্ধানে পাওয়া তথ্য মিলিয়ে দেখা হবে। গরমিল পাওয়া গেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
গত ২২ জানুয়ারি সাত মন্ত্রী-সাংসদের সম্পদের অনুসন্ধানে দুদক সাত কর্মকর্তাকে নিয়োগ দেয়। ১৬ ফেব্রুয়ারি বদিকে জিজ্ঞাসাবাদ করে দুদক। ২৩ ফেব্রুয়ারি সম্পদের তথ্য দিতে তাঁকে চিঠি দেওয়া হয়।