প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগারে থাকা জামায়াতের নেতা ও খুলনা-৫ আসনের সাবেক সাংসদ মিয়া গোলাম পরওয়ারের সম্পদ যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারীকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে বলে দুদক সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে। সূত্র জানায়, ২০১৪ সালের ২৯ জানুয়ারি গোলাম পরওয়ারের সম্পদের অনুসন্ধানে নামে দুদক।