সম্পদ-সম্পত্তিতে নারীর সমঅধিকার নিশ্চিতের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি। সংগৃহীত

উত্তরাধিকারসহ পারিবারিক সম্পদ ও সম্পত্তিতে সমান অধিকার পাওয়া থেকে নারীকে বঞ্চিত করা হচ্ছে। পাকিস্তানের সামরিক শাসকের গৃহীত বৈষম্যমূলক পারিবারিক আইনের মাধ্যমে নারীর অধিকার লঙ্ঘন হচ্ছে। নারীর সমঅধিকার রক্ষায় আইনটিতে আমূল সংস্কার আনতে হবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। মূল বক্তব্য দেন বিএনপিএসের উপপরিচালক শাহনাজ সুমী।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধে বলা হয়, নারীর উত্তরাধিকার নির্ধারণের এই বৈষম্যমূলক আইনের মাধ্যমে নারীর মানবাধিকার ও নাগরিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। একটি স্বাধীন দেশে এমন দ্বৈত ব্যবস্থা চলতে পারে না।

সংবাদ সম্মেলনের সভাপ্রধান ছিলেন বিএনপিএসের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর। আরও বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের সহ-সভানেত্রী মাখদুমা নার্গিস রত্না, স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী অর্পিতা দাস ও অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশের পর্যবেক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা সমাপিকা হালদার।