সম্পদের বিবরণী দিতে ১৪ ব্যাংক কর্মকর্তাকে দুদকের নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল-মার্ক কেলেঙ্কারি মামলার আসামি সোনালী ব্যাংকের ১৪ জন কর্মকর্তাকে সম্পদের বিবরণী জমা দেওয়ার নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই কর্মকর্তাদের বিরুদ্ধে হল-মার্ক কেলেঙ্কারিতে রমনা থানায় ৩৭টি মামলা করা হয়েছে। দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগের সূত্র জানায়, ওই কর্মকর্তাদের সবাই কাগজে-কলমে পলাতক। এ ছাড়া বিভিন্ন সমস্যার কারণে তাঁদের গ্রেপ্তারও করা যাচ্ছে না। কিন্তু তদন্তের স্বার্থে তাঁদের সম্পদের বিবরণ জানা জরুরি। তাই প্রত্যেকের বাড়ি ও কর্মস্থলের ঠিকানায় চিঠি ইস্যু করা হয়েছে। যে কর্মকর্তাদের সম্পদের বিবরণী জমা দিতে বলা হয়েছে তাঁরা হলেন: সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, প্রধান কার্যালয়ের জিএম অফিসের ডিএমডি মাইনুল হক ও আতিকুর রহমান, মহাব্যবস্থাপক আ ন ম মাশরুরুল হুদা সিরাজী ও মীর মহিদুর রহমান, সাবেক জিএম সবিতা সিরাজ, ডিজিএম ভগবতী মজুমদার, শেখ আলতাফ হোসেন, মো. সফিজউদ্দিন আহমেদ ও কানিজ ফাতেমা চৌধুরী, এজিএম মো. কামরুল হোসেন খান, আশরাফ আলী পাটোয়ারী ও আবুল হাসান এবং সোনালী ব্যাংকের ধানমন্ডি শাখার বর্তমান জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেসা মেরী।