সম্পদের হিসাব চেয়ে চার ব্যবসায়ীকে দুদকের নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার জনশক্তি রপ্তানিকারকের সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন—দুদক। গতকাল রোববার দুদকের পক্ষ থেকে তাঁদের চারটি নোটিশ দেওয়া হয়।নোটিশ দেওয়া চার ব্যবসায়ী হলেন এরিয়েন্ট ইন্টারন্যাশনালের মালিক নুরুল আমিন, কাজী এয়ার ইন্টারন্যাশনালের মালিক কাজী মো. মফিজুর রহমান, প্রতীক ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের মালিক এ কে এম আলমগীর হোসেন এবং মেসার্স গোল্ড হান্টের মালিক তারিকুল ইসলাম। দুদক সূত্র জানায়, ওই চার জনশক্তি রপ্তানিকারককে সাত দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।