সম্পাদককে বহিষ্কার নতুন সদস্য নেওয়ার প্রস্তাবে সম্মতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর জেলা আওয়ামী লীগ কোতোয়ালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বহিষ্কার এবং নতুন সদস্য নেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে। গতকাল শুক্রবার জেলা আওয়ামী লীগের সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।গতকাল বেলা ১১টায় স্থানীয় অম্বিকা হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীন। সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।গত ৮ ডিসেম্বর কোতোয়ালি আওয়ামী লীগের সভায় দুটি সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়। তা হলো: দলের সাধারণ সম্পাদক অমিতাভ বসুকে দলীয় গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপের অভিযোগে বহিষ্কার ও কার্যকরী পরিষদের চারটি শূন্য পদে শ্রমমন্ত্রীর ভাই খন্দকার মোহাতেশাম হোসেনসহ চারজনকে অন্তর্ভুক্ত করা। সিদ্ধান্ত দুটি অনুমোদনের জন্য জেলা আওয়ামী লীগের কাছে পাঠানো হয়েছিল।জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাহেব সরোয়ার জানান, কোতোয়ালি আওয়ামী লীগের ওই দুটি সিদ্ধান্ত জেলা আওয়ামী লীগের সভায় অনুমোদন করা হয়।এ সিদ্ধান্তকে ‘অবৈধ ও অগঠনতান্ত্রিক’ আখ্যা দিয়ে অমিতাভ বোস জানান, কোতোয়ালি আওয়ামী লীগ কোনো ধরনের কারণ দর্শানো ছাড়াই আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যেমন অবৈধ সিদ্ধান্ত নিয়েছে, তেমনি জেলা আওয়ামী লীগও এর কথিত বৈধতা দিয়ে আরেকটি অবৈধ ও অগঠনতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ‘আমি নিজে জেলা কমিটির সদস্য। কিন্তু গতকালের জেলা কমিটির সভায় আমাকেসহ আরও অনেককেই ডাকা হয়নি।’তবে জেলা আওয়ামী লীগের সহসভাপতি লোকমান হোসেন মৃধা বলেন, ‘কোনো অবৈধ বা অগঠনতান্ত্রিক কিছু হয়নি। এ জন্য জেলা কমিটি ওই বহিষ্কারাদেশ আনুমোদন দিয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠিয়ে দেবে।’