সম্পাদকদের সঙ্গে খালেদা জিয়ার ইফতার
পত্রিকার সম্পাদক ও টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে ইফতার করলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে সম্পাদকদের সম্মানে খালেদা জিয়া এই ইফতার পার্টির আয়োজন করেন।
ইফতারে দৈনিক সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার ও প্রকাশক এ কে আজাদ, বাংলাদেশ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, সংগ্রাম-এর সম্পাদক আবুল আসাদ, চ্যানেল আই–এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও পরিচালক (বার্তা) শাইখ সিরাজ, সকালের খবর-এর সম্পাদক মোজাম্মেল হোসেন, নিউ এজ-এর সম্পাদক নুরুল কবির, বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী ও সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, আমাদের অর্থনীতির নাইমুল ইসলাম খান, ঢাকা ট্রিবিউন-এর সম্পাদক জাফর সোবহান, আমাদের সময়-এর সম্পাদক আবু হাসান শাহরিয়ার, দি ইন্ডিপেন্ডেন্ট-এর সম্পাদক শামসুর রহমান, বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক নঈম নিজাম এবং বিভিন্ন টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিকেরা অংশ নেন।