প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির রামগড়ে নয়া দিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি ও স্থানীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইনের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার সকালে খাগড়াছড়িতে প্রতিবাদ সভা করেছেন সাংবাদিকেরা। খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি দীলিপ চৌধুরী প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বিভিন্ন পত্রিকার জেলা প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকেরা।বক্তারা বেলাল হোসাইনের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি জানান। দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়ারও দাবি জানান তাঁরা।উল্লেখ্য, ১৪ জানুয়ারি রামগড় সদর সিনেমা হল এলাকায় ছাত্রলীগের মিছিল চলাকালে একদল সন্ত্রাসী সাংবাদিক বেলালের ওপর হামলা চালায়। বেলাল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।