সম্পাদনা সহকারী ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বিভিন্ন সংবাদপত্রে কর্মরত সম্পাদনা সহকারীদের সংগঠন সম্পাদনা সহকারী ফোরামের এক সভায় মো. জাহাঙ্গীর আলম প্রধানকে (কালের কণ্ঠ) আহ্বায়ক ও সেবিকা রানীকে (ইত্তেফাক) সদস্যসচিব করে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ফোরামের এক সভায় এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।কমিটির অন্য সদস্যরা হলেন জহরলাল চন্দ্র দাস (বাংলাদেশ অবজারভার), মো. মোশাররফ হোসেন (সমকাল), এম এ মান্নান (প্রথম আলো), সেলিম রেজা (যুগান্তর), ফারুক শাহ (সংবাদ), শহীদুল ইসলাম (জনকণ্ঠ), সৈয়দ মুহাম্মদ জামাল উদ্দিন (মানবজমিন), এস এম কামরুজ্জামান (নয়া দিগন্ত) ও মিজানুর রহমান (দিনকাল)। আহমাদ কাফিলের সভাপতিত্বে সভায় আগামী পয়লা বৈশাখ প্রবীণ সম্পাদনা সহকারীদের সম্মাননা প্রদান ও সম্পাদনা সহকারী সমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়।সভায় বক্তব্য দেন খোরশেদ আলম, একাব্বর আলী, সিকান্দার হাওলাদার, বিমল চন্দ্র মালাকার, মো. শাহজাহান মিয়া, আলমগীর হোসেন, গোলাম কিবরিয়া, জ ই রাকিব, আবদুল মকিম চৌধুরী, নাসির উদ্দিন, খন্দকার মাসুদুল হক আজাদ প্রমুখ। বিজ্ঞপ্তি।