সম্পূরক অভিযোগপত্রেও আসামি শুধু পরিমলই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় শিক্ষক পরিমল জয়ধরকে একমাত্র আসামি করে সম্পূরক অভিযোগপত্র দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার সম্পূরক অভিযোগপত্র ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। আজ বুধবার এ মামলার শুনানির দিন ধার্য রয়েছে।আদালত সূত্র জানায়, গত সোমবার ডিবির পরিদর্শক মাহবুবে খোদা অধিকতর তদন্ত করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। অধিকতর তদন্তে অন্য কারও বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় কেবল চাকরিচ্যুত পরিমলের বিরুদ্ধেই সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়।এর আগে বাড্ডা থানার পরিদর্শক এস এম শাহাদত হোসেন ১৪ আগস্ট পরিমলকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেছিলেন। মামলার বাদী ওই অভিযোগপত্র প্রত্যাখ্যান করে ২৫ আগস্ট নারাজি আবেদন করেন। তাতে বলা হয়, তদন্ত কর্মকর্তা মামলার অপর দুই আসামির দ্বারা প্রভাবিত হয়ে সঠিকভাবে তদন্ত না করে অভিযোগপত্র দিয়েছেন। আসামির তালিকা থেকে ওই স্কুলের সাবেক অধ্যক্ষ হোসনে আরা বেগম এবং বসুন্ধরা শাখার প্রধান লু ৎফুর রহমানকে বাদ দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ডিবিকে অধিকতর তদন্তের নির্দেশ দেন।আদালত সূত্র জানায়, ২৮ মে ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার পাশে একতলা ভবনের একটি কক্ষে ওই স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রীকে হাত বেঁধে, মুখে ওড়না গুঁজে নির্যাতনের অভিযোগে ৫ জুলাই পরিমলের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা হয়। মামলার বাদী ওই ছাত্রীর বাবা। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)/৩০ ধারায় ওই মামলায় হোসনে আরা ও লু ৎফর রহমানকেও আসামি করা হয়। ৭ জুলাই কেরানীগঞ্জ থেকে পরিমলকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি কারাগারে রয়েছেন।