প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যমুনা টেলিভিশনের পুনঃ সম্প্রচার অনুমতির দাবিতে ওই প্রতিষ্ঠানের সাংবাদিক-কর্মীরা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছেন। গতকাল মঙ্গলবার রাজধানীর রমনায় কমিশনের কার্যালয়ে গিয়ে তাঁরা বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদের কাছে স্মারকলিপি দেন। কমিশনের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচির আগে জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করেন সাংবাদিক-কর্মীরা। সমাবেশে বক্তব্য দেন যমুনা টেলিভিশনের পক্ষে শাহ আলমগীর, শাকিল আহমেদ, সুপন রায়, মিজান মালিক প্রমুখ। সমাবেশ শেষে একটি মৌন মিছিল হাইকোর্ট চত্বর হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন ভবনে বিটিআরসি কার্যালয়ে পৌঁছায়।