সম্প্রচার আইন করতে কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সম্প্রচার আইন ও জাতীয় সম্প্রচার কমিশন আইনের খসড়া প্রণয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমানকে প্রধান করে কমিটি গঠন করেছে সরকার। কমিটির সদস্য ৩৮ জন।

জাতীয় সম্প্রচার নীতিমালা জারির প্রায় সাড়ে চার মাস পর আজ মঙ্গলবার এই কমিটি গঠন করেছে তথ্য মন্ত্রণালয়। এতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ওই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সম্প্রচার)। কমিটিতে গণমাধ্যম ছাড়াও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের রাখা হয়েছে।
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সম্প্রচার) মোহাম্মদ আবুল হোসেন প্রথম আলোকে এসব তথ্য জানান।
তথ্য মন্ত্রণালয়ের সূত্রমতে, জাতীয় সম্প্রচার আইনের জন্য দুই মাস এবং জাতীয় সম্প্রচার কমিশন আইনের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছে কমিটিকে।
চলতি বছরের ৬ আগস্ট আলোচিত-সমালোচিত জাতীয় সম্প্রচার নীতিমালা জারি করে সরকার। এরপর এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।