সম্প্রচার আইন করতে করতে কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সম্প্রচার আইন ও জাতীয় সম্প্রচার কমিশন আইনের খসড়া প্রণয়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমানকে প্রধান করে ৩৮ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। এর মধ্যে জাতীয় সম্প্রচার আইনের জন্য দুই মাস এবং জাতীয় সম্প্রচার কমিশন আইনের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছে কমিটিকে।
জাতীয় সম্প্রচার নীতিমালা জারির সাড়ে চার মাস পর গতকাল মঙ্গলবার এই কমিটি গঠন করেছে তথ্য মন্ত্রণালয়। এতে সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সম্প্রচার)। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সম্প্রচার) মোহাম্মদ আবুল হোসেন প্রথম আলোকে এই তথ্য জানান। কমিটিতে গণমাধ্যম ছাড়াও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের রাখা হয়েছে।