সম্প্রচার নীতিমালা আলোচনার ভিত্তিতে চূড়ান্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি রেডিও-টেলিভিশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই জাতীয় সম্প্রচার নীতিমালার খসড়া চূড়ান্ত করা হবে। এরপর নীতিমালাটি সংসদীয় কমিটির কাছে পাঠানো হবে।গতকাল সোমবার তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সংসদ ভবনে অনুষ্ঠিত এ সভায় কমিটির সভাপতি ওবায়দুল কাদের সভাপতিত্ব করেন। সভায় তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, শাহীন মনোয়ারা হক, সারাহ বেগম কবরী, সুকুমার রঞ্জন ঘোষ এবং বি এম মোজাম্মেল হক অংশ নেন। তবে কবে এ নীতিমালার খসড়া চূড়ান্ত হবে, তা বলতে পারেনি মন্ত্রণালয়।কমিটির সভাপতি ওবায়দুল কাদের এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, মন্ত্রণালয় বলেছে, যত দ্রুত সম্ভব এটি চূড়ান্ত করা হবে।সূত্র জানায়, সভায় চলচ্চিত্র সংসদ (নিবন্ধন) বিল, ২০১১ চূড়ান্ত করা হয়েছে। সংসদে উত্থাপিত বিলটি কোনো সংশোধন ছাড়াই চূড়ান্ত করেছে কমিটি। গত ২৫ অক্টোবর বিলটি সংসদে উত্থাপন করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ।