সম্প্রচার নীতিমালা গণমাধ্যমের কণ্ঠরোধের অশুভ চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভায় অনুমোদিত সম্প্রচার নীতিমালা সংবাদপত্রসহ সব গণমাধ্যমের কণ্ঠরোধের একটি অশুভ চেষ্টা বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের সমর্থনবিহীন সরকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করে অবৈধভাবে ক্ষমতায় রয়েছে বলে অভিযোগ তাঁর।

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব এসব অভিযোগ করেন। সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

খন্দকার মাহবুব জানান, সরকারের দুর্নীতি, অপশাসন ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড যাতে জনসমক্ষে প্রকাশ না পায়, সে কারণে নতুন সম্প্রচার নীতি প্রণয়ন করা হচ্ছে। তিনি বলেন, ‘সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার, বাক্-স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে খর্ব করে সরকার অতীতের মতো একদলীয় শাসনব্যবস্থা কায়েমের হীন উদ্দেশ্য নিয়ে ওই নীতিমালা প্রণয়ন করেছে বলে আমরা মনে করি।’

খন্দকার মাহবুব হোসেন বলেন, প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাক্ট, ১৯৭৩ সংশোধন করে সম্প্রতি মন্ত্রিসভা যে সম্প্রচার নীতিমালা করতে যাচ্ছে, তা সংবাদপত্রসহ সব গণমাধ্যমের স্বাধীনতা হরণ করবে। এই নীতিমালার মাধ্যমে টক শো পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাবে।

জ্যেষ্ঠ এই আইনজীবী বলেন, ‘জনস্বার্থে সরকারের এই অশুভ প্রচেষ্টা ব্যর্থ করার জন্য গণমাধ্যমের নেতা-কর্মীরা যে আন্দোলন শুরু করেছেন, আমরা তাঁদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।