সম্প্রচার নীতিমালা তথ্য অধিকার আইনের পরিপন্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খসড়া জাতীয় সম্প্রচার নীতিমালা গণতন্ত্র ও মানবাধিকারের পরিপন্থী। এটি তথ্য অধিকার আইনেরও পরিপন্থী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান গতকাল শুক্রবার এক সেমিনারে এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে ‘মানবাধিকার-গণতন্ত্র ও গণমাধ্যমে স্বাধীনতা: বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা নামের একটি সংগঠন। মাহবুবুর রহমান বলেন, সংবাদমাধ্যম হচ্ছে জাতির বিবেক। সরকার আইনের মাধ্যমে সংবাদমাধ্যমের কণ্ঠ রোধ করতে চাইছে। তিনি সম্প্রচার নীতিমালাকে ‘স্বৈর আইন’ বলেন।মাহবুবুর রহমান আরও বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় হানাহানি, রক্তপাতসহ বিচ্ছিন্নবাদী আন্দোলন চলছে। এ আন্দোলন ঠেকাতে ভারত সেখানে সেনা মোতায়েন করছে। বাংলাদেশ যদি ট্রানজিটের মাধ্যমে ভারতকে করিডর দেয়, তাহলে বাংলাদেশেও হানাহানি রক্তপাত ছড়িয়ে পড়তে পারে।